মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাউত কাতাঙ্গার একটি নদীতে ট্রাক পড়ে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এতে হতাহতদের মধ্যে বেশকিছু নারী ও শিশু রয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) প্রাদেশিক গভর্নরের দফতর থেকে পাঠানো বিবৃতির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৮ অক্টোবর) কপার খনি সমৃদ্ধ প্রদেশটিতে দুর্ঘটনাটি ঘটেছে।
এ দিকে ট্রাকটিতে থাকা মাত্র দুইজন এখনো বেঁচে আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, জরাজীর্ণ অবকাঠামো ও দুর্বল নিরাপত্তা মানের কারণে আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশটিতে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।